কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, একাধিক পদে চাকরি

Customs Jobs
অনলাইন ডেস্ক ০৯ এপ্রিল ২০২৫ ০৬:০৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৯ এপ্রিল ২০২৫ ০৬:০৪ অপরাহ্ন
কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, একাধিক পদে চাকরি
......সংগৃহীত ছবি

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্র মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), ঢাকা এর বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ৬৪ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৩ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)

পদসংখ্যা: ০৯টি 

লোকবল নিয়োগ: ৬৪ জন 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০২টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ০৪টি  

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ০৪টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৩টি 

বেতন:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ,হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স;

পদের নাম: সিপাই

পদসংখ্যা: ৩১টি 

বেতন:  ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭) 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ডেসপাচ রাইডার

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৫টি 

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৪ মে ২০২৫