নিজের চল্লিশা পালন করলেন ৯৬ বছর বয়সী বানেছা বেওয়া

Banesha Bewa
নিজস্ব প্রতিবেদক: ১০ এপ্রিল ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১০ এপ্রিল ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন
নিজের চল্লিশা পালন করলেন ৯৬ বছর বয়সী বানেছা বেওয়া
জীবদ্দশায় এলাহি আয়োজনের মধ্যদিয়ে দেড়হাজার গ্রামবাসীকে নিয়ে নিজের চল্লিশা পালন করলেন ৯৬ বছর বয়সী বানেছা বেওয়া।......সংগৃহীত ছবি

জীবদ্দশায় এলাহি আয়োজনের মধ্যদিয়ে দেড়হাজার গ্রামবাসীকে নিয়ে নিজের চল্লিশা পালন করলেন ৯৬ বছর বয়সী বানেছা বেওয়া। তিনি রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস কমলাপুর এলাকার মৃত ইনছার আলীর স্ত্রী। বয়স তার শতকের ঘর ছুই-ছুই। ১২ সন্তানের একান্নবর্তী পরিবার নিয়ে সুখের সংসার তার। তবে, শেষ বয়সে এসে মৃত্যুর স্বাদ গ্রহনের আগেই নিজের চল্লিশা স্ব-চোখে দেখে যেতে চান তিনি। তাইতো কয়েকগ্রামের প্রায় দেড় হাজার মানুষকে তৃপ্তিসহকারে খাইয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।

বৃহস্পতিবার তার নিজ এলাকায় নীল-সাদা সামিয়ানা টানিয়ে, গরু ও ছাগল জবেহ করে এলাহি আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় চল্লিশা। দুপুর থেকেই গ্রামটির আশপাশ এমনকি দূর দুরান্ত থেকে মানুষ ঘটনাটি দেখতে ও চল্লিশার খাবার খেতে আসেন। 

মৃত্যুর পর যদি সন্তানরা চল্লিশা করতে না পারেন, তাই জীবদ্দশায় এ আয়োজনের মধ্য দিয়ে সকলের দোয়া নেওয়ার মনস্থির করেন তিনি। ১২ সন্তানের জননীর ইচ্ছে পূরনের জন্যই মূলত এই আয়োজন। এতে ৮ ছেলে, ৪ মেয়ে সহ প্রায় ৬০ জন নাতিপুতিদের নিয়ে দোয়ার আয়োজনও করা হয়।