রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালন

Climate strike program
মুজাহিদুল ইসলাম ১১ এপ্রিল ২০২৫ ১২:০৯ অপরাহ্ন সারা বাংলা
মুজাহিদুল ইসলাম ১১ এপ্রিল ২০২৫ ১২:০৯ অপরাহ্ন
রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালন
বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ পরিবর্তনে গ্লোবাল ক্লাইমেট স্টাইকের অংশ হিসেবে রাজশাহী জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে।

বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ পরিবর্তনে গ্লোবাল ক্লাইমেট স্টাইকের অংশ হিসেবে রাজশাহী জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটায় রাজশাহীর ভদ্রা মোড়ে রিনিউ আর্থ রাজশাহীর আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় ব্যানার ও প্লাকার্ডে লিখে জলবায়ুর পরিবর্তনের নানা দিক তুলে ধরে মানববন্ধন করেন অংশগ্রহণকারী। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রিনিউ আর্থ রাজশাহী বিভাগের প্রতিনিধি মোফাচ্ছিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের এডি কবির হোসেন, সভাপতি ডিরেক্টরস এন্ড এক্টর গিল্ড ওয়ালিউর রহমান বাবু, বরেন্দ্র সচেতন সমাজের সভাপতি রায়হান রোহান, রাজশাহী জোন বোয়ালিয়া থানার এডিসি হাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা কনক সারোয়ার, স্মার্ট উদ্যোক্তা ফোরামের (সেভ) পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক মোঃ সাইদুর রহমানসহ নগরীর সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

মানববন্ধনে উপস্থিত বক্তাদের বক্তব্যে জলবায়ুর পরিবর্তনে রাজশাহী অঞ্চলের প্রভাব গুলো তুলে ধরা হয়। এসময় বক্তারা বলেন,  রাজশাহী গ্রীণ সিটি নামে পরিচিত হলেও বর্তমানে রাজশাহীতে গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। রাজশাহী শহরে বর্তমানে একটি বড় সমস্যা আলোর দূষণ। রাজশাহী অনেক নান্দনিক আলোর রয়েছে যার প্রতিফলন আকাশের দিকে। ফলে নিশাচর প্রাণীগুলো দিন রাতের পার্থক্য করতে পারছে না যা তাদের জীববৈচিত্র্যের পরির্বতন করছে। আমরা মূলত সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

বক্তারা আরো বলেন, আমরা আমাদের কার্যক্রমের ব্যাপারে ডিসি অফিস, পরিবেশ অধিদপ্তর, আরডিএসহ যতগুলো সরকারি অধিদপ্তর রয়েছে সকলকে আমরা চিঠি দিয়ে অবগত করেছি। ভবিষ্যতে এই সমস্যাগুলোর সমাধানে আমরা মানববন্ধন থেকে আরো কঠোর অবস্থানে যাবো।