গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল

Demand to stop the massacre in Gaza
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১১ এপ্রিল ২০২৫ ০৭:৩০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১১ এপ্রিল ২০২৫ ০৭:৩০ অপরাহ্ন
গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে নিয়ামতপুরে  বিক্ষোভ মিছিল
....প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলী গণহত্যা, মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে ও ইসরায়েলী পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল (শুক্রবার) জুম্মার নামাজের পর উপজেলার  শিবপুর বাজারে 'শিবপুর বাজার তাফসীর মাহফিল কমিটি ও অত্র এলাকার

তাওহীদি মুসলিম জনতা'র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর জামে মসজিদের ইমাম নওশাদ আলী, বাঐচন্ডী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল সাত্তার টুটুল, প্রভাষক আব্দুল হাই; আল মামুন, নাসিম, নুহু, রবিউল, নূর মোহাম্মদ, এরশাদ আলী বাবুসহ আরো অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে  মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা শিবপুর বাজার মসজিদের সামনে একত্রিত হয়ে গণহত্যা বন্ধের দাবি ও দেশবাসীকে  ইসরাইলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।