উপদেষ্টা ফাওজুল

​সাধারণ মানুষও চিকিৎসা পাবেন রেল হাসপাতালে

Fauzul Kabir Khan
নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল ২০২৫ ০৯:০৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল ২০২৫ ০৯:০৪ অপরাহ্ন
​সাধারণ মানুষও চিকিৎসা পাবেন রেল হাসপাতালে
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।.....সংগৃহীত ছবি

রেলওয়ে হাসপাতালগুলো নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, ‘রেলওয়ে হাসপাতালে এখন থেকে রেলকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও চিকিৎসা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন থাকা চিকিৎসকদের পদায়ন করা হবে এখানে। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে রেলপথ মন্ত্রণালয় সমঝোতা স্মারক চুক্তি করবে।’

শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের রেলওয়ে সদরদপ্তর ও সংলগ্ন রেলওয়ে হাসপাতাল পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন। হাসপাতালের পরিচালনা ও সেবার মান বাড়াতে কর্মকর্তাদের চারটি নির্দেশনা দেন উপদেষ্টা। 

এগুলো হচ্ছে– হাসপাতাল পরিচালনার জন্য একটি পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসক সংযুক্তি দিতে হবে এ হাসপাতালে। প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও রোগীর খাবার সরবরাহের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামকে নির্দেশনা দেন তিনি।

এর আগে সকালে উপদেষ্টা পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানা, ডিজেলশপ, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, ইউরোপিয়ান ক্লাব, রেলওয়ে জাদুঘর পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা এসব স্থাপনার পরিবেশ ও মান বাড়াতে কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন।