প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ চাকরি

Ministry of Defense Jobs
অনলাইন ডেস্ক : ১২ এপ্রিল ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১২ এপ্রিল ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ চাকরি
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ৩৩ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়

পদসংখ্যা: ০৬টি 

লোকবল নিয়োগ: ৩৩ জন 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা:  স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

পদের নাম: লাইব্রেরি অ্যাসিসটেন্ট

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: (হিসাবকোষের জন্য) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০১টি 

বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২২টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫