জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সার্কুলার, নেবে ১৮ ক্যাটাগরিতে

National Housing Authority Jobs
অনলাইন ডেস্ক ১২ এপ্রিল ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১২ এপ্রিল ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সার্কুলার, নেবে ১৮ ক্যাটাগরিতে
....সংগৃহীত ছবি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি ১৮ টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ৮৮ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

পদসংখ্যা: ১৮টি 

লোকবল নিয়োগ: ৮৬ জন

পদের নাম: সহকারী স্থপতি

পদসংখ্যা: ১টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

পদের নাম: সহকারী পরিচালক

পদসংখ্যা: ২টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৫টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৬টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ই/এম)

পদসংখ্যা: ১টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ বা যান্ত্রিক কৌশলে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট)

পদসংখ্যা: ১টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: বিভাগীয় হিসাবরক্ষক

পদসংখ্যা: ১টি 

বেতন: ১৫,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

পদের নাম: ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

পদের নাম: অডিটর

পদসংখ্যা: ১টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি

পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ৩টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ দুই বছর মেয়াদি ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১৭টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স 

পদের নাম: হিসাব সহকারী

পদসংখ্যা: ৫টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স 

পদের নাম: ভার্টিকেল ট্রান্সপোর্ট অ্যাটেনডেন্ট (ভিটিএ)

পদসংখ্যা: ২টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: জুনিয়র অডিটর

পদসংখ্যা: ২টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স থাকতে হবে।

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৩টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: চেইনম্যান (শিকল বাহক)

পদসংখ্যা: ১টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: এমএলএসএস

পদসংখ্যা: ১২টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

পদের নাম: গার্ড

পদসংখ্যা: ১৮টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা অনুসরণ করা হবে।

আবেদন ফি: ১ থেকে ৬ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা; ৮ থেকে ১৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ১৬ থেকে ১৮ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫