নিয়ামতপুরে রিকশা,ভ্যান ও অটো চালক দলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Rickshaw, van and auto driver group exchange of views
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৫ ০৬:৩১ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৫ ০৬:৩১ অপরাহ্ন
নিয়ামতপুরে রিকশা,ভ্যান ও অটো চালক দলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
নিয়ামতপুরে রিকশা,ভ্যান ও অটো চালক দলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল নিয়ামতপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার(১২ এপ্রিল) বিকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার সংলগ্ন রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী  রিকশা, ভ্যান ও অটো চালক দলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. সেকেন্দার আলী।  সভাপতিত্বে করেন নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী রিকশা, ভ্যান  ও অটো চালক দলের সভাপতি ইসমাইল হোসেন। সঞ্চলনা করেন লালবর হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের নওগাঁ জেলা সদস্য সচিব সাখাওয়াত হোসেন।

আরও বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান, রিক্সা, ভ্যান ও অটো চালক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক লুৎফর আহমেদ ও মো. উজ্জল হোসেন প্রমুখ।