ভাঙ্গা রেললাইন দিয়ে চলছে ট্রেন!!এটা তেমন কিছু নয় বললেন সংশ্লিষ্ট কর্মকর্তা
ভোররাত থেকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেন গুলো ভাঙা রেললাইন দিয়ে ঝুকি নিয়ে ট্রেন চলাচল করছে। রোববার ১৩ এপ্রিল রোববার ভোর রাতে পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করতে দেখা গেছে।
স্থানীয়রা খবর দিলে রেলের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে আসে এবং দ্রুত ভাঙা রেললাইন মেরামতের কাজ শুরু করে।জানাগেছে ভাঙা রেললাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে ভাঙা রেললাইনের উপর দিয়ে বনলতা ও চিলাহাটি এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে গেছে।
এর আগে একই স্থানে বেশ কিছুদিন আগে রেললাইন ভেঙে যায়। এরপরে রেলওয়ে কর্মীরা সেটা মেরামত করে। এবার আবারও একই স্থানে ভেঙেছে রেল লাইন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব বলেন, বিষয়টি আমি জানি,এটি মারাত্মক কোন ঘটনা নয়।সামান্য ফটলে ট্রেন চলাচলে সমস্যা নাই।আমি খবর পেয়ে লোকজন পাঠিয়েছি স্বল্প সময়ে এটি রিপিয়ারিং হয়ে যাবে।
তবে এই উপসহ করীরকে অথর্ব বললেন ঐ অফিসের একজন কর্মচারী।তিনি রাজশাহীতে যোগদানের পর তার আয়াত্বাধীন এলাকার রেল লাইনে ঠিকমত কাজ হয়না।
সরজমিনে কোন কাজ তদারকি বা লাইন না গিয়েই টিএ,ডিয়ে বিল উত্তোলন করেন।এছাড়া টাকার বিনিময়ে ওয়েম্যানদের ছুটি দেয়া,এমন কি মাসের পর মাস উপস্থিত না থাকা করর্মচারীদের হাজিরা দেন তিনি।এর ফলে ট্রেন চলাচলে স্পর্সকাতর রেললাইন ঝুকি পূর্ন হয়ে পড়ছে।
রেললাইনের চুরি বা নস্ট হয়ে যাওয়া ক্লীপ পুনরায় স্থাপন না করায় ঝুকি নিয়ে চলছে ট্রেন।এ বিষয়ে কোন তদারকি নাই এই কর্মকর্তার।
রাজশাহী সেকসনে একাধিক আন্তনগর,মেইল ও লোকাল ট্রেন চলাচল করে।সেকসনটি অতিব গুরুত্ব পূর্ন।
এই সেকসনের প্রকৌশলি বিভাগের এইনদায়ীত্ব জ্ঞ্যানহীন উপসহকারী প্রকৌশলেকে অনত্র বদলী করে কাজ করার মন মানুষিকতা সম্পন্ন কর্মকরতাকে দায়িত্ব দেয়া হোক।
নতুবা রেল লাইনের কারনে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটলে এর দায়ভার উর্ধতনদের নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।