নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

Bengali New Year celebration
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ন
নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও  উৎসবমুখর পরিবেশে নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন হয়।


শোভাযাত্রাটি উপজেলা সদরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে স্হায়ী মঞ্চে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাংবাদিক প্রতিনিধিরা। আয়োজনে ছিল বৈচিত্র্য ও সর্বজনীন অংশগ্রহণ, যা বর্ষবরণের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।

ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রেজাউল করিম  বলেন, “এ বছর বৈচিত্র্যপূর্ণভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে।”

নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় ছিল দেশীয় পণ্যের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন শিল্পকলার শিল্পীরা।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠন বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে ।