বৈশাখী সাজে সেনাপ্রধান, দিলেন জাতীয় ঐক্যের বার্তা

Waqar-uz-Zaman
নিজস্ব প্রতিবেদক: ১৪ এপ্রিল ২০২৫ ০৬:২৩ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ১৪ এপ্রিল ২০২৫ ০৬:২৩ অপরাহ্ন
বৈশাখী সাজে সেনাপ্রধান, দিলেন জাতীয় ঐক্যের বার্তা
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।......সংগৃহীত ছবি

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরির্দশনে গিয়ে পয়লা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি জাতীয় মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনার আয়োজন করে। সেখানে সেনাপ্রধান অনুষ্ঠানমালা উপভোগ করেন। সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময়ন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।দেশজুড়ে নববর্ষ উদযাপন হচ্ছে। পয়লা বৈশাখে ঐক্য, সম্প্রীতির বার্তা এবং অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা উচ্চারিত হচ্ছে উৎসব উদযাপনের আয়োজনগুলোতে। পয়লা বৈশাখে ঢাকার জাতীয় গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় নববর্ষ উদযাপন চলছে।

জাতীয় মন্দিরে নববর্ষের অনুষ্ঠান মঞ্চে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এ সময় দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা  দেন তিনি।