প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ চাকরি

Job in Ministry of Defence
অনলাইন ডেস্ক : ১৪ এপ্রিল ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৪ এপ্রিল ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ চাকরি
৬টি পদে ৩৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।.....সংগৃহীত ছবি

৬টি পদে ৩৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগ্রহী ও যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: একটি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

পদের নাম: লাইব্রেরি অ্যাসিসটেন্ট

পদসংখ্যা: একটি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: (হিসাবকোষের জন্য) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: একটি 

বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২২টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়স: ০৬ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৬ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।