সালাহউদ্দিন আহমদ

আ.লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে

Salahuddin Ahmed
অনলাইন ডেস্ক : ১৪ এপ্রিল ২০২৫ ০৭:০৪ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক : ১৪ এপ্রিল ২০২৫ ০৭:০৪ অপরাহ্ন
আ.লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ.....সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।’

সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা–এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ।’

এ সময় বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান তিনি।