চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের রঘুনাথ পূজা উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা শেষ সীমান্ত বেগপুর কায়েমপুর এলাকার আদিবাসীদের শ্রী শ্রী রঘুনাথ পূজা উদযাপন করা হয়েছে। বেগপুর শ্রী শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দির আয়োজিত মঙ্গলবার দিনব্যাপী পূজা উদযাপন হয়েছে।
পূজা উপলক্ষে পার্শ্ববর্তী জেলা বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীদের আগমন হয়। স্থানীয় ও দর্শনার্থীরা জানান এই পূজা বহু বছর আগে থেকে হয়ে আসছে। আমরা এ পূজা ভক্তি উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি। দীর্ঘ বিশ্বাস নিয়ে যে যার মতন করে ভক্তি করে। বিশ্বাসের সাথে ভক্তি করে আমরা শান্তিতে বসবাস করতে পারি। ভক্তরা আরও বলেন পূজা উপলক্ষে আমরা শ্রীমৎ ভাব ভক্তি গীতা পাঠ এবং রামচন্দ্র কিছু অংশ পাঠ হবে হরিনাম সংকীর্তন হবে। শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দিরের সভাপতি বাহাদুর কেরকেটা জানান বহু বছর ধরে এ পূজা হয়ে আসছে ভক্তারা এই রঘুনাথ পূজায় বিভিন্ন মানত করে। রঘুনাথ মন্দিরের উপদেষ্টা নির্মূল কুজব বলেন আমরা বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি এই পূজা উদযাপন হলে মানুষের বিশ্বাস এ এলাকার কোন বালাই মসিব্বত হয় না। তাই বিভিন্ন জেলার উপজেলা থেকে ভক্তরা রঘুনাথ পূজায় আছেন।