নবীনদের বরণ করলো রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব
"Present With Passion, Speak Power" অঙ্গিকার কে ধারণ করে রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের নবীন বরণ অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের সভাপতি মোঃ সোহরাব সরকারের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাহিদুর রহমানের সঞ্চালনায় কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নাম্বার গ্যালারি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দিন, রাজশাহী কলেজ মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, প্রেজেন্টেশন ক্লাবের প্রতি আমার আলাদা একটা সম্মান ও স্নেহানুভূতি আছে। প্রশাসনের পক্ষ থেকে ক্লাবটির প্রতি সার্বিক সহযোগিতা থাকবে। ভবিষ্যতে ক্লাবটি নিয়মতান্ত্রিক ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের প্রেজেন্টেশন সম্পর্কিত প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন ক্লাবের লক্ষ্য হলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলা এবং সেই ধারাবাহিকতায় ক্লাবটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।