বাঘায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Farmer dies in lightning strike in Bagha
অনলাইন ডেস্ক: ১৭ এপ্রিল ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১৭ এপ্রিল ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন
বাঘায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহীর বাঘায় বজ্রপাতে মানিক হোসেন মন্ডল (৪৫) নামে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আড়ানীর হামিদকুড়া মাঠে ঝড়-বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। মানিক হোসেন মন্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে। ।

স্থানীয় লোকজন জানান, মানিক হোসেন মন্ডল বৃহস্পতিবার দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভূট্টার বীজ লাগাচ্ছিলেন। এ সময় হালকা ঝড় এবং বৃষ্টি ঝরছিল। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তিনি তিনি মারা যান।

আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল-সহ স্থানীয়রা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।