নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলায় মানববন্ধন

Human chain formed over attack on students
নাটোর প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ ০৬:২৭ অপরাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ ০৬:২৭ অপরাহ্ন
নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি এবং  শিক্ষার্থীদের উপর হামলায় মানববন্ধন
নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলায় মানববন্ধন

নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক  ৬ দফা দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলায় মানববন্ধন অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটেড নাটোরের আয়োজনে টেক্সটাইল ইন্সটিউটের সামনে ক্রাফট হটাও, পলিটেকনিক বাঁচাও এই প্রতিপাদ্য নিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট  ইন্সট্রুাক্টরদের পদোন্নতির হাইকোর্ট এর  রিট বাতিল ও ২০২১ এর অবৈধ নিয়োগ বাতিল সহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি এবং পলিটেকনিক

 শিক্ষার্থীদের   উপর হামলায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

 এ সময়ে বক্তব্য রাখেন মুক্তাদির, মাহামুদুল, ওমর,রাসেল ও আলভীর। বক্তাগণেরা ৬ দফা দাবির বক্তব্যে বলেন ১,জুনিয়র  ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল ২, জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের   জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রী বাধ্যতামূলক করা  ৩, কারিগরি পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ৪, প্রতিটি বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন ৫, মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক পদে আবেদন করার সুযোগ ৬, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ।