নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

BNP yard meeting held in Niamatpur
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৫ ০৫:২৯ অপরাহ্ন রাজনীতি
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৫ ০৫:২৯ অপরাহ্ন
নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে চন্দননগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গাংগৈইল মহাভার  মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা চৌধুরী (বাদশা), ২ নং চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, চন্দননগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার, হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি। সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেকেন্দার আলী (ছবেদ)।  সঞ্চালনা করেন চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সুমন।