বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন কক্সবাজারে

World Autism Awareness Day
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ এপ্রিল ২০২৫ ০২:২৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ এপ্রিল ২০২৫ ০২:২৯ অপরাহ্ন
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন কক্সবাজারে
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন কক্সবাজারে

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রসাশন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ সহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

গতকাল সকালে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমদ। 

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মাহমুদুল হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কক্সবাজার এর কর্মকর্তা সাইদুজ্জামান মজুমদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সফি উদ্দিন মিতুল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়াল, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, শিশু একাডেমির কর্মকর্তা ছড়াকার আহসানুল হক ও সমন্বিত শিশু পূর্নবাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার প্রমুখ।

সভায় অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক। 

সমিতির পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, সদস্য মোঃ মোহসীন, হারুনর রশীদ ও মোঃ জোনায়েদ চৌধুরী প্রমুখ। 

দিবস উপলক্ষে অটিজমদের মধ্যে বিতরণকৃত ৪টি হুইল চেয়ার সাতকানিয়া-লোহাগাড়া সমিতির মাধ্যমে ৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রদান করা হয়। প্রাপ্তরা হলেন পিএমখালীর জাফর আলম, মহেশখালী কালারমারছড়ার নুরুল আলম, বড় বাজারের তৌহিদুল ইসলাম এবং ফুলবাগ সড়কের আহমদ কবির।