এক্সপ্রেস ট্রেনে ঢিল ছুড়লো দুর্বৃত্তরা, কাচ ভেঙে গেছে
Miscreants pelted stones at express train
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘গ’ নম্বর কোচের একটি জানালার কাচ ভেঙে গেছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ঢোকার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
ট্রেনের স্টুয়ার্ড ম্যানেজার বুলবুল আহমেদ জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকতে কে বা কারা বাইরে থেকে ঢিল ছুড়েছে। জানালার গ্লাস ডাবল থাকায় এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশকে পাঠানো হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।