চাঁপাইনবাবগঞ্জে সংগঠনের মাসিক সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Monthly meetings of the organization and anti-drug rallies
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৬ এপ্রিল ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৬ এপ্রিল ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সংগঠনের মাসিক সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে সংগঠনের মাসিক সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালার মাঠ প্রাঙ্গণে  বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বৈকাল ৪ টায়  বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজন করেন। উক্ত সভায় সংগঠনের সভাপতি বদরুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মাদকবিরোধী প্রচারকারী ও সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ, সমাজসেবক হক সাহেব, সদস্য রাফিউল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্যসহ সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 আলোচনা সভায় বক্তারা বলেন দেশের যুবসমাজকে রক্ষা করতে হলে আর আমাদের সুস্থ থাকতে হলে অবশ্যই মাদককে না বলতে হবে। এবং বাল্য বিয়ে হতে দেওয়া যাবে না এতে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাতৃত্বর মৃত্যুর হার কমাতে হলে অবশ্যই বাল্যবিবাহ বন্ধ করতে হবে।