স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Jobs at Square Group
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
....সংগৃহীত ছবি

স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং (ডিজাইনার) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: ডিজিটাল মার্কেটিং (ডিজাইনার)

পদের সংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: চারুকলায় স্নাতকোত্তর (এমএ)

অন্যান্য যোগ্যতা: ডিটিপি ওয়ার্কস, থ্রিডি অ্যানিমেশন এবং ইভেন্ট ডিজাইন, থ্রিডি ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (মহাখালী)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৪ মে ২০২৫