অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

Prana Group Jobs
অনলাইন ডেস্ক ২৮ এপ্রিল ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৮ এপ্রিল ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন
অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ....সঙগৃহীত ছবি

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৭ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এক্সপোর্ট

পদসংখ্যা: ২০টি 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভালো জ্ঞান

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ২৮ বছর 

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: ২৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কমিশন, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা ও পরিবহন সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৫