১লা উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে বাজাফের মতবিনিময়
আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ( বাজাফে-৮) রাজশাহী মহানগর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল সেমবার সকালে রেলওয়ে রাজশাহীর বিআরইল কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, প্রধান অতিথি রাজশাহী মহানগর বাজেফে'র সভাপতি অধ্যাপক আঃ সামাদ বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত ও বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করতে হবে।
দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন ও এই তহবিল থেকে যে কোনো শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে, জরুরি চিকিৎসা ব্যয় নির্বাহ ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, শ্রমিকদের সন্তানের উচ্চ শিক্ষার জন্যে আর্থিক সহায়তা, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সার্বিক কল্যাণে আর্থিক সহায়তা প্রদানে কেন্দ্রীয় তহবিল গঠন সহ সব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা সর্বনিম্ন ২৫ হাজার টাকা করাসহ শ্রমিক কর্মচারী কল্যান বান্ধব দাবি তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন,মোঃ নাহারুল ইসলাম( সহ-সভাপতি,রাজশাহী মহানগর বাজেফ), মোঃ আঃ মালেক( সম্পাদক, রাজশাহী মহানগর বাজেফ),মোঃ আব্দুস সালাম( সভাপতি,বিআরইএল রাজশাহী),মোঃ আমানুল্লাহ( সম্পাদক,বিআরিএল, রাজশাহী শাখা),আবুল কালাম আজাদ( সভাপতি,বিআরইএল ওপেন লাইন শাখা)সহ সংগঠনটির সকল সদস্য ও স্থানীয় ও জাতীয় পত্রিকা সাংবাদিকগন উপস্থিত ছিলেন।