কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে দুদকের অভিযান

ACC raids land office
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ এপ্রিল ২০২৫ ১২:৪০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ এপ্রিল ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে দুদকের অভিযান

কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে নামজারিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদানে হয়রানি ও ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

২৮ এপ্রিল উল্লেখিত অফিসে এনফোর্সমেন্ট টিম কর্তৃক ছদ্মবেশে সরেজমিনে সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। 

সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযানকালে অভিযোগে উল্লেখিত নামজারি আবেদন নং- ১৯৭০/২৫ সংক্রান্তে আপত্তিকারীর আপত্তি দরখাস্তটির সত্যতা যাচাইয়ের নিমিত্তে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

সরেজমিনে গ্রাহকদের সাথে আলোচনায় অভিযোগে উল্লিখিত সংশ্লিষ্ট কর্মচারীদের ঘুষ সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সংগৃহীত রেকর্ডপত্র যাচাইপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে জানান দুদক।

এদিকে বিজয়বাংলা নিউজ এর কাছে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।