নতুন বছরে নতুন ঝলক দেখানোর প্রত্যয় পলকের

Junaid Ahmed Palak
অনলাইন ডেস্ক ২১ জানুয়ারি ২০২৪ ০৪:০৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২১ জানুয়ারি ২০২৪ ০৪:০৮ পূর্বাহ্ন
নতুন বছরে নতুন ঝলক দেখানোর প্রত্যয় পলকের
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে শপথ নেওয়ার পর থেকে আমি নির্দিষ্ট কোন দল, গোষ্ঠী বা প্রতীকের নই। আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। 

আমি বলেছিলাম, ‘নতুন বছরে নতুন পলক, সিংড়াবাসীকে দেখাবে নতুন ঝলক।’ নতুন সিংড়া উপহার দিতে আমি ৫টা নীতিতে অটল থাকার প্রতিজ্ঞা করেছি। 

শনিবার বিকালে সিংড়া গোল-ই আফরোজ কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিংড়ার জলাশয়, খাল-বিল কেউ দখল করতে পারবে না। যার জাল আছে সেসব জেলেদের কেউ মাছ শিকারে বাধা দিতে পারবে না। এছাড়া দলিল যার, জমি তার। সিংড়া থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। যোগ্যতা অনুযায়ী, চাকরির ব্যবস্থা করা হবে।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।