এলজিইডির রামু উপজেলা কার্যালয়ে দুদকের অভিযান

(LGED)
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ এপ্রিল ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ এপ্রিল ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন
এলজিইডির রামু উপজেলা কার্যালয়ে দুদকের অভিযান
এলজিইডির রামু উপজেলা কার্যালয়ে দুদকের অভিযান

নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কক্সবাজারের রামু উপজেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।

একই সাথে এলজিইডির প্রধান কার্যালয়সহ জেলা, উপজেলা পর্যায়ের (রামু উপজেলাসহ) ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করে দুদক।

ভুক্তভোগীদের নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে ঢাকাসহ সারাদেশের ৩৬টি জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়ে একসঙ্গে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

যে ৩৬টি এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রামু, কক্সবাজার, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আনোয়ারা, চট্টগ্রাম, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, মোড়েলগঞ্জ, বাগেরহাট; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুলাদী, বরিশাল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলনগর, লক্ষ্মীপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কেরানীগঞ্জ, ঢাকা; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া, গোপালগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ, মৌলভীবাজার; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাঘারপাড়া, যশোর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, মাগুরা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উলিপুর, কুড়িগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জাজিরা, শরীয়তপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন্দর, নারায়ণগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নওগাঁ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তাড়াশ, সিরাজগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালী সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাজিরপুর, পিরোজপুর; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলছড়ি, গাইবান্ধা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ভুঞাপুর, টাঙ্গাইল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তেঁতুলিয়া, পঞ্চগড়; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাই, রাঙ্গামাটি।

এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাবরেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়েছিল।

এদিকে এদিন রাতে অভিযানের বিষয়ে কথা বলতে এলজিইডির রামু উপজেলা প্রকৌশলীকে ফোন করা হলে সংযোগ পাওয়া যায়নি।