রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে ১জনের মৃত্যু

1 death
নিজস্ব প্রতিবেদক: ৩০ এপ্রিল ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ৩০ এপ্রিল ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে  ১জনের মৃত্যু
রাজশাহীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক  শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৯ এপ্রিল দিবাগত রাতে  রাজাশাহী থেকে  চাঁপাইনবাবগঞ্জ গামি চলন্ত মহানন্দা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে রাজশাহী রেলওয়ে পুলিশ।মৃতের নাম হাবিবুর রহমান, সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা।

 রাজশাহী রেলওয়ে থানার অফিসারন ইনচার্জ  ফয়সাল বিন আহসান জানান, মৃত হাবিবুর রহমানের বাড়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের । তিনি ও তার এলাকার আরও কয়েকজন শ্রমিক সম্প্রতি খুলনায় ধান কাটতে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।অন্য শ্রমিকেরা নিরাপদে বাড়ি পৌঁছালেও হাবিবুর রহমান আর ফেরেননি। পরে তার মরদেহ রেললাইনের ধারে পাওয়া যায়। ওসি জানান, ধারণা করা হচ্ছে, রাত দেড়টার দিকে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।