নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল

Student protests and black flag marches
ছোটন সরদার ৩০ এপ্রিল ২০২৫ ০৪:২৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ৩০ এপ্রিল ২০২৫ ০৪:২৩ অপরাহ্ন
নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল
নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে । রাজশাহী নগরীর কামারুজ্জামান চত্তরে ৩০ এপ্রিল বুধবার দুপুর বারোটায় ডিপ্লোমাতে স্নাতক ডিগ্রি চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ।

বিএনএমসি তে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ  ও ব্লকেড কর্মসূচি পালনরত নার্সিং মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বিএনএমসির রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে ও রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা এই কর্মচূচি পালন করে ।


তাদের দাবি ডিপ্লোমাতে স্নাতক ডিগ্রি দিতে হবে । এইস এস সি পাস করে ভর্তিযুদ্ধে অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে তিনবছর  কোর্স করতে হয়।কিন্তু তিন বছরের কোর্সের কোন ডিগ্রি নেই ।

আবারও এইস এস সি সমমানেই থাকে তাদের শিক্ষা সম্মাননা । তারা এই  বৈষম্যের প্রতিবাদ জানিয়ে ডিপ্লোমায় ডিগ্রি চেয়ে, এক দফা দাবি নিয়ে নার্সিং এর সকল কলেজ বন্ধ করে এই কর্মসূচি ঘোষণা করে । দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করে। একই সাথে সকল মেডিকেল কলেজের ইন্টার্নী শিক্ষার্থীরাও কার্যক্রম থেকে বিরত থাকার সিধান্ত নেয়।ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি রাজশাহী এই কর্মসূচির আয়োজন করে।