আরসিআরসি'র উদ্যোগে ৭ দিন ব্যাপী গবেষণা বিষয়ক কর্মশালা উদ্বোধন

RCRC launches 7-day research workshop
নিজস্ব প্রতিবেদক: ৩০ এপ্রিল ২০২৫ ০৫:০০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ৩০ এপ্রিল ২০২৫ ০৫:০০ অপরাহ্ন
আরসিআরসি'র উদ্যোগে ৭ দিন ব্যাপী গবেষণা বিষয়ক কর্মশালা উদ্বোধন
রাজশাহী কলেজ রিসার্স কমিউনিটির উদ্যোগে ৭ দিন ব্যাপী গবেষণা কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী কলেজ রিসার্স কমিউনিটির উদ্যোগে ৭ দিন ব্যাপী গবেষণা কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজের মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী কলেজ ক্লাব অব ইকোনোমিক্স এর সভাপতি মোঃ জুয়েল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। 

৭ দিন ব্যাপী গবেষণা কর্মশালার উদ্বোধনী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী কলেজের ক্লাবগুলো এই কলেজ কে দেশের অন্যান্য কলেজ তুলনায় দেশসেরা করতে ভুমিকা রেখে চলেছে। রাজশাহী কলেজ রিসার্স কমিউনিটির উদ্যোগে আজকের কর্মশালার উদ্বোধনী শিক্ষার্থীদের গবেষণা বিষয়ক জ্ঞান প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি আশা ব্যক্ত করেন, ৭ দিন ব্যাপী এই গবেষণা বিষয়ক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে ভবিষ্যতে তা বাস্তব জীবনে কাজে লাগিয়ে রাজশাহী কলেজ কে দেশসেরা কলেজ হিসেবে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

এছাড়া সেশন পরিচালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াসীম মোঃ মেজবাহুল হক, রাজশাহী কলেজ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুকান্ত রায় চৌধুরী, রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রমথ চন্দ্র সরকার। 

উক্ত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ৩টি সেশনের মাধ্যমে গবেষণা বিষয়ক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করবে।