রাকাব-এ নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Inauguration of training course
প্রেস বিজ্ঞপ্তি ২১ জানুয়ারি ২০২৪ ০৫:৩৮ পূর্বাহ্ন সারা বাংলা
প্রেস বিজ্ঞপ্তি ২১ জানুয়ারি ২০২৪ ০৫:৩৮ পূর্বাহ্ন
রাকাব-এ নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
রাজশাহীতে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

২১ জানুয়ারি ২০২৪ তারিখ রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম।

২৭ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা পর্যায়ের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অনুষদ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কোর্সটির সমন্বয়কারী যৌথভাবে ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান ও অনুষদ সদস্য মোঃ হামিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ব্যাংকে নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সে স্বাগত জানান এবং বুনিয়াদি প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবগত করেন।

তিনি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার গুরুত্বারোপ করেন। “বদলে যাব বদলে দেব” শ্লোগানকে সামনে রেখে উদ্ভাবনী চিন্তা ও সততার সাথে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে রাকাব-কে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।