রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে এমপি বাদশা’র শুভেচ্ছা বিনিময়
Exchange of greetings
রাজশাহী জেলা প্রশাসক মো. শামীম আহমেদের সঙ্গে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় রাজশাহীর উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
এছাড়া বেলা ১২ টায় রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।