পুলিশ সপ্তাহে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের ভার্চুয়ালি অংশগ্রহণ

Virtual participation of the Cox's Bazar Region Police
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ মে ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ মে ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
পুলিশ সপ্তাহে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের ভার্চুয়ালি অংশগ্রহণ
পুলিশ সপ্তাহে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের ভার্চুয়ালি অংশগ্রহণ......সঙগৃহীত ছবি

পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানগণসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের প্রধান অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ ভার্চুয়ালি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁর নেতৃত্বে রিজিওনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দও ভার্চুয়ালি অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সদস্যদের মাঝে পেশাগত অনুপ্রেরণা বৃদ্ধি পেয়েছে এবং পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হয়েছে।