১৪ জেলায় অফিসার নিয়োগ দেবে এসিআই

ACI Motors Limited Jobs
অনলাইন ডেস্ক ০২ মে ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০২ মে ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
১৪ জেলায় অফিসার নিয়োগ দেবে এসিআই
১৪ জেলায় অফিসার নিয়োগ দেবে এসিআই.....সঙগৃহীত ছবি

এসিআই মটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্পেয়ার পার্টস ইনভেন্টরি, ডিস্ট্রিবিউশন অফিসার পদে ১৪ জেলায় জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড

পদের নাম: অফিসার

বিভাগ: স্পেয়ার পার্টস ইনভেন্টরি, ডিস্ট্রিবিউশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতি, অটোমোবাইল বিষয়ে জ্ঞান 

অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর

কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও, ঢাকা (কেরানীগঞ্জ, সাভার)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৫