জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ৩ মে শনিবার দশটায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে এ সম্মেলনের শুভ উদ্বোধন হয়। জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গনেশ মার্ডির সঞ্চালনায়,এ্যডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে,ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুন্জি প্রধান অতিথি থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এ সম্মেলনের বণার্ঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে সিএন্ডবি মোড় জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সম্মেলনে অতিথিগণের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মঙ্গল কামনার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. এম. আসাদুজ্জামান, মাননীয় চেয়ারম্যান,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড.মোঃআমিরুল ইসলাম কনক প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গনেশ মার্ডিকে সভাপতি, বিমল রাজোয়াড়কে সাধারণ সম্পাদক ও আমিন কুজুরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একষট্টি বিশিষ্ট কমিটি গঠন করা হয়।