অধিকার আদায়ের দাবিতে আদিবাসীদের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে রাজশাহীর আলুপট্টি মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ কর্তৃক বর্ণাঢ্য র্যালি'র উদ্বোধন কার্য অনুষ্ঠিত হয়েছে ।
গত (৩ মে) শনিবার সকাল ১০:৩০ মিনিটে উক্ত উদ্বোধন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি'র উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকঞ্জি।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, আদিবাসীদের এই অধিকার আদায়ের দাবিতে আয়োজিত বর্ণাঢ্য র্যালি সফল হোক এই দোয়া করি এবং এদেশের বিরাট একটা অংশ হিসেবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি পূর্ণ হোক।
এছাড়া বর্ণাঢ্য র্যালি-তে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবুল রবি দাস, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজুয়ার। আরও ছিলেন দেশের বিভিন্ন স্থানের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ।
বর্ণাঢ্য র্যালি উদ্বোধনের সময় আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির নাচের অনুষ্ঠান পালিত হয়।