মহান মে দিবস উপলক্ষে উদীচির বর্ণাঢ্য রালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী উদীচির পক্ষ থেকে কুমার পাড়া কার্যালয়ে বর্ণাঢ্য রালি ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মালিক শ্রমিক ঐক্য চাই-স্লোগান নিয়ে ১-মে বৃহস্পতিবার বিকেল ৫ টায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উদীচির সহ সাধারণ সম্পাদক রনজিৎ কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকঞ্জি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জুলফিকার আহমেদ গোলাপ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল পেশার মানুষই শ্রমিক, তাই শ্রমিক হিসেবে আমরা সবাই সমান। মালিক শ্রমিক ভেদাভেদ নিয়ে তিনি বলেন, মালিক শ্রেণী ধনি হয় আর শ্রমিকরা হয় ভুক্তভোগী। এই বৈষম্য আমাদের জন্য মোটেও মঙ্গলকর নয়। 'জয় হবে জয় হবে, হবে জয়, মানবের তরে মানুষ আমরা দানবের তরে নয়' উক্তির মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি রতন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, শ্রমিক নেতা জেনুভাই, পাটকল শ্রমিক কারখানার নেতা আব্দুল হামিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা জান্নাতুল নাঈম, উদীচির কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, উদীচির সহ সভাপতি আবু তালেব মোল্লা এবং নারী পরিষদের নেত্রী সেলিনা বানু।
আমেরিকার শিকাগো শহরের শ্রমিক আন্দোলনে জীবন উৎসর্গ করী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলে ১ মিনিট নিরবতা পালন করে এবং কবিতা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে শ্রমিকদের ভূমিকা সকলের সামনে তুলে ধরে।