কক্সবাজার মা ও শিশু ও খুরুশকুল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে সচিব
Dr. Md. Sarwar Bari
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং খুরুশকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
গতকাল পরিদর্শনকালে সাথে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সালেহ মো: ফোরকান উদ্দীন ও কক্সবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সচিব দুই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী ও অন্যান্য স্টাফদের অর্পিত দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হতে বলেন৷ সরকারের স্বাস্থ্য সেবার সুফল সহজতর করার আহবান জানান।