সীমান্ত ব্যাংক জব সার্কুলার ২০২৫, আবেদন শুরু

Border Bank Jobs
অনলাইন ডেস্ক ০৪ মে ২০২৫ ০১:১৫ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৪ মে ২০২৫ ০১:১৫ অপরাহ্ন
সীমান্ত ব্যাংক জব সার্কুলার ২০২৫, আবেদন শুরু

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির কর্পোরেট লিয়াবিলিটি (অফিসার-পিও) বিভাগ অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৪ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী  ১০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার

বিভাগ: কর্পোরেট লিয়াবিলিটি (অফিসার-পিও)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আর্থিক বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩২ থেকে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুসারে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৫