রাজশাহীতে দুই মাথার অলৌকিক বাছুরের জন্ম
Birth of a miraculous calf with two heads
রাজশাহীর দুর্গাপুরে দুই মাথা, তিন কান ও চারটি চোখওয়ালা বাছুরের জন্ম হয়েছে।
রোববার(৪ মে) সকাল নয়টার দিকে উপজেলার আলিপুর নান্দিপাড়া গ্রামের স্বরসতি দেবির বাড়িতে এমন ব্যাতিক্রম বাছুরের জন্ম হয়।
বাছুরের জন্মের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করেন। গরুর বাছুরের মালিক জানান, বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারেনি।এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা।
ঘটনাটি জানার পরেই বাছুরটির খোঁজ নিতে সেখানে ছুটে যান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস।এসময় তিনি জানান, কনজেনিটাল এনোমালিসের কারনে এ ধরনের বাচ্চা জন্ম নেয়। তবে জন্ম নেয়া বাছুর বেশি দিন বেঁচে থাকে না। গাভীর বাচ্চাটিকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।