আজ ও আগামীকাল নীলফামারীতে স্কুল বন্ধ ঘোষণা

School closure announced
অনলাইন ডেস্ক: ২২ জানুয়ারি ২০২৪ ১২:১২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২২ জানুয়ারি ২০২৪ ১২:১২ পূর্বাহ্ন
আজ ও আগামীকাল নীলফামারীতে স্কুল বন্ধ ঘোষণা

তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে নীলফামারীর ৬টি উপজেলায় সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী দুই দিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে হঠাৎ এই সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ফিরে গেছে। বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ফোন করে বন্ধের কথা জানান।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, নীলফামারী জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও প্রচণ্ড ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন তাপমাত্রা কমে যাওয়ায় স্কুলে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।