ওয়ালটন প্লাজায় আগুন

Fire at Walton Plaza
নিজস্ব প্রতিবেদক: ০৬ মে ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৬ মে ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন
ওয়ালটন প্লাজায় আগুন
নাটোরে ওয়ালটন প্লাজায় আগুনের ঘটনা ঘটেছে।.....সংগৃহীত ছবি

নাটোরে ওয়ালটন প্লাজায় আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে শহরের কানাইখালী এলাকায় ওয়ালটনের প্রধান শো রুমে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা শো রুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শো রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেওয়ান শাহ আলম আরও বলেন, এ ঘটনায় শো রুমে থাকা টেলিভিশন, রেফ্রিজারেটরসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক আকতার হামিদ খান জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।