ঠাকুরগাঁওয়ে নির্দেশনা না পাওয়ায় চলছে পাঠদান

Teaching is going on due to lack of instruction
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ০৩:১১ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ০৩:১১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে নির্দেশনা না পাওয়ায় চলছে পাঠদান
------------------- ছবি: সংগৃহীত।

ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও বন্ধ করা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে তীব্র শীতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে বলে জানা গেছে। 

ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা যায়, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তারা বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা পাননি বলে জানান। অভিভাবকরা বলছেন, সকালে প্রচণ্ড শীত থাকে। এ অবস্থায় স্কুলে যেতে খুব কষ্ট হয়। এছাড়া ঠাণ্ডা লেগে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

এ বিষয়ে ঠাকুরগাঁও উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুল বন্ধের কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। আমাদের জেলা থেকে যদি স্কুল বন্ধের নির্দেশনা দিলে আমরা স্কুল বন্ধ দিয়ে দিতাম। আর এটা তো অনেকটা সমন্বয় করে দিতে হয়। হঠাৎ করে তো এই স্কুল বন্ধ দেওয়া যায় না।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, আমরা আজকে তাপমাত্রা গুগলে দেখতে পেয়েছি ১১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া সকালে তাপমাত্রা জেনে প্রত্যেকটা স্কুলের তথ্য পাঠানো, আবার সেই স্কুল প্রত্যেকটা বাচ্চাকে তথ্য পাঠিয়ে বন্ধ দেওয়া অনেকটা অসম্ভব।