রাজশাহী থিয়েটারের রবীন্দ্র জয়ন্তী উদযাপন
Rabindra Jayanti Celebration
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে ২৫ এ বৈশাখ কবি প্রণাম প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী থিয়েটারে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৮মে) সন্ধ্যায় রাজশাহী থিয়েটার চত্ত্বরে অনুষ্ঠানটি পালিত হয়। রাজশাহী থিয়েটারের আহ্বায়ক নিতাই কুমার সরকার বলেন-
প্রতি বছরের ন্যায় এবারও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজশাহী থিয়েটার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সঙ্গে ১মে উপলক্ষে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
এ আয়োজনে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীতানুষ্ঠান ও নাটক (খ্যাতি বিরম্বনা) অনুষ্ঠিত হয় ।