বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কা, নিহত ২

Killed 2
অনলাইন ডেস্ক : ০৯ মে ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৯ মে ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন
বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কা, নিহত ২
..সংগৃহীত ছবি

সাভারে বাসে উঠার সময় পেছন থেকে রডবাহী ট্রাকের চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে। শুক্রবার (৯ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– মো. হোসেন ও সায়াত শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার সার্জেন্ট খন্দকার আনজিল আহমেদ তুষার। 

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত ওই দুই যাত্রী সড়ক বিভাজকের ওপর দিয়ে পাড় হয়ে সার্ভিস লেন থেকে সরাসরি লেনে গিয়ে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেন। বাসের চালক যাত্রী দুজনকে উঠানোর জন্য সরাসরি লেনে বাসটি থামান। এসময় পেছনে থাকা রডবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসে উঠার সময় চাপা পড়েন ওই দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। 

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট খন্দকার আনজিল আহমেদ তুষার জানান, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সড়িয়ে নেয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।