আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা
৮মে ছিল আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এই উপলক্ষে এবং এই সংগঠনের প্রতিষ্টা হেনরি ডুরান্টের জন্মদিন পালনে ৯মে শুক্রবার বিকেলে রাজশাহীর নগরভবনে মানবতাকে বাঁচিয়ে রাখি প্রতিপাদ্য নিয়ে জেলা ও নগর রেড ক্রিসেন্ট ইউনিট আলোচনার আয়োজন করে ।প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. মো: আজিজুল ইসলাম ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (জেনারেল )এবংজেলা রেড ক্রিসেন্ট ইউনিটির প্রধান মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার আমিনুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা রেজাউল করিম , সচিব রুমানা আফরোজ , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও সেচ্ছাসেবি বিভাগের পরিচালক মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে এই সংগঠনের প্রতিষ্ঠাতা হেনরি ডুরান্টের জন্মদিন পালনে কেক কাটা ও রক্তদান কর্মসূচি পালিত হয়।