ক্রোম ব্রাউজারে সহজেই ভাষা পরিবর্তন করুন

Chrome browser
অনলাইন ডেস্ক : ১০ মে ২০২৫ ০১:৩১ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক : ১০ মে ২০২৫ ০১:৩১ অপরাহ্ন
ক্রোম ব্রাউজারে সহজেই ভাষা পরিবর্তন করুন
....সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার, যার ব্যবহারকারী সংখ্যা কোটি কোটি। এটি সহজ ইন্টারফেস, দ্রুতগতির ব্রাউজিং এবং আধুনিক ফিচারের জন্য পরিচিত। যদিও ক্রোম ডিফল্টভাবে ইংরেজি ভাষায় চালু হয়, চাইলে আপনি সহজেই বাংলা ভাষায় পরিবর্তন করতে পারেন।

কম্পিউটারে ক্রোম ব্রাউজারে ভাষা পরিবর্তনের জন্য প্রথমে ওপরে ডান পাশে থাকা তিনটি ডটে ক্লিক করে Settings পেজে যেতে হবে। এরপর বাম পাশের তালিকা থেকে Languages অপশন নির্বাচন করে Add languages এ ক্লিক করতে হবে। 

তালিকা থেকে ‘Bengali’ বা ‘বাংলা’ নির্বাচন করে তিনটি বিন্দুর মেন্যু থেকে Display Google Chrome in this language অপশন চালু করতে হবে। শেষে Relaunch বাটনে ক্লিক করলেই বাংলা ভাষায় চালু হবে ব্রাউজারটি। স্মার্টফোনে ক্রোম অ্যাপ চালু করে তিনটি ডট মেন্যুতে ট্যাপ করে Settings > Languages অপশনে যেতে হবে। 

এরপর Preferred Languages থেকে বাংলা নির্বাচন করলেই কাজ শেষ। এই সহজ কিছু ধাপ অনুসরণ করলেই আপনার পছন্দের ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারবেন মাতৃভাষা বাংলায়।