কোকোর কবর জিয়ারত করলেন জুবাইদা ও শামিলা রহমান

Zubaida and Shamila Rahman
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন
কোকোর কবর জিয়ারত করলেন জুবাইদা ও শামিলা রহমান
...সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জুবাইদা রহমান (তারেক রহমানের স্ত্রী) ও সৈয়দা শামিলা রহমান সিঁথি (আরাফাত রহমান কোকোর স্ত্রী)।

শনিবার (১০ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

 বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। এরপর তারা সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় চলে যান।