‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ উপলক্ষে আলোচনা সভা

'World Migratory Bird Day'
অনলাইন ডেস্ক : ১১ মে ২০২৫ ০৯:০১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১১ মে ২০২৫ ০৯:০১ অপরাহ্ন
‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ উপলক্ষে আলোচনা সভা
.....সংগৃহীত ছবি

বিশ্ব পরিযায়ী পাখি দিবস–২০২৫ উপলক্ষে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর উদ্যোগে “পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব” শীর্ষক এক আলোচনা সভা আজ অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উপমহাদেশের বিশিষ্ট পক্ষীবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. মোহাম্মদ আলী রেজা খান।

সভায় স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিএফ-এর প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে অংশ নেন- নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এমজামান জলজ উদ্ভিদ সংরক্ষণ ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. সাবরিনা নাজ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া-এর প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এসএম ইকবাল, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর মেকাট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক্সপার্ট ডা. মুজিব রহমান, ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির স্মার্ট পেট্রোল মেন্টর এসএম ইমাম আবেদ আল হাদী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা-এর মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী, বিবিসিএফ-এর উপদেষ্টা ড. নাসির উদ্দিন, সহ-সভাপতি শাহাবুদ্দিন মিলন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য ড. হেলাল উদ্দিন মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন- নিরাপদ নওগাঁ-এর সভাপতি সাখাওয়াত হোসেন, কানাইপুকুর পাখি কলোনি (জয়পুরহাট)-এর সভাপতি মোহসেনা বেগম, জীববৈচিত্র্য সুরক্ষা কেন্দ্র (নাটোর)-এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, আলোর মিছিল (খুলনা)-এর সভাপতি শেখ তারেক, মৌসুমী এগ্রো অ্যান্ড ফিস ফার্মের চেয়ারম্যান মাইকেল বারোই, এসো কাজ করি (শাজাহানপুর, বগুড়া)-এর সভাপতি ডা. মোঃ মোখছেদ আলী, বন্য পাখি সুরক্ষা ক্লাব (ঝিনাইদহ)-এর সভাপতি শফিক বিপ্লব, রেমা-কালেঙ্গা বিটের পরিবেশকর্মী (সিলেট) রবি কস্তা, ওয়াইল্ড লাইফ মিশন (কালিগঞ্জ, সাতক্ষিরা)-এর মোঃ মোখলেছুর রহমান, ওয়াইল্ড লাইফ মিশন (তালা, সাতক্ষিরা)-এর মোঃ রাকিব হুসাইন, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান খান, পরিবেশ প্রতিরক্ষা সংস্থা (শেরপুর, বগুড়া)-এর সভাপতি সোহাগ রায় সাগর এবং দিনের আলো হিজড়া সংঘ (রাজশাহী)-এর সভাপতি মোহনা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিবিসিএফ-এর সভাপতি মোঃ জিয়াউর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। মুখ্য আলোচক তার বক্তব্যে দেশীয় ও পরিযায়ী পাখির প্রকারভেদ, বংশবৃদ্ধি, আবাসস্থল এবং পরিবেশে তাদের অবদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি পাখি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অতিথিবৃন্দ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাওয়া দুই শতাধিক সংগঠনের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম বিবিসিএফ-এর ধারাবাহিক উদ্যোগে বর্তমানে সচেতনতা বাড়ছে। পাখি শিকার ও বাজারে বিক্রি বন্ধ হওয়ার পাশাপাশি অসুস্থ পাখি উদ্ধার, চিকিৎসা ও অবমুক্তকরণের কাজও চলমান রয়েছে।

তাঁরা আরও জানান, রাজশাহী জেলায় দুটি জলাভূমিকে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিটি জেলায় অন্তত একটি করে এমন অভয়ারণ্য ঘোষণা করার দাবিও জানানো হয়।