রাজশাহী জেলা পরিষদের পক্ষ বীর মুক্তিযোদ্ধা সদস্যদের শীতবস্ত্র বিতরণ
Distribution of winter clothes
রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাজশাহী কাটাখালী বাজার সংলগ্ন রাজশাহী জেলা বীর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বীর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এস মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমানসহ মুক্তিযোদ্ধা সদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।